লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকার মো. মনির হোসেন (৩৯) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার রিয়াদুল ইসলাম (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, উদ্ধার করা ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এমআরএএইচ/এমআইএইচএস

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকার মো. মনির হোসেন (৩৯) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার রিয়াদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, উদ্ধার করা ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow