লোহার পাইপ দিয়ে যুবদল নেতাকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি
বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়ায় এক যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম বাপ্পীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শাহ আলম বাপ্পী বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে, নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গত বুধবার বেলা তিনটার দিকে বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আইনুল শেখের ওপর হামলা হয়। অভিযোগ ওঠে, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম বাপ্পীর নেতৃত্বেই এ হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা আইনুল শেখকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ভিডিওতে দেখা যায়, শাহ আলম বাপ্পী ধারালো অস্ত্র হাতে যুবদল নেতাকে কোপানোর চেষ্টা করছেন। একই সময় তার এক সহযোগীকে লোহার পাইপ দিয়ে আইনুল শেখকে উপর্যুপরি পেটাতে
বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়ায় এক যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম বাপ্পীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
শাহ আলম বাপ্পী বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গত বুধবার বেলা তিনটার দিকে বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আইনুল শেখের ওপর হামলা হয়। অভিযোগ ওঠে, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম বাপ্পীর নেতৃত্বেই এ হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা আইনুল শেখকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ভিডিওতে দেখা যায়, শাহ আলম বাপ্পী ধারালো অস্ত্র হাতে যুবদল নেতাকে কোপানোর চেষ্টা করছেন। একই সময় তার এক সহযোগীকে লোহার পাইপ দিয়ে আইনুল শেখকে উপর্যুপরি পেটাতে দেখা যায়।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলম বাপ্পীর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এল.বি/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?