লোহিত সাগরের দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে লোহিত সাগরের দিকে হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট তাইজ মিলিটারি অ্যাক্সিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির।  বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি বাহিনীর গোয়েন্দা ও নজরদারি দল হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। তাইজ শহরের পূর্বে আল-হাওবান এলাকায় মাউন্ট উমান থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা, লক্ষ্যবস্তু বা হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইয়েমেনি সেনাবাহিনীর এই অভিযোগের বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। শনিবার ভোরে ঘটনাটি ঘটে। আনাদোলু এজেন্সির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থ

লোহিত সাগরের দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে লোহিত সাগরের দিকে হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট তাইজ মিলিটারি অ্যাক্সিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির। 

বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি বাহিনীর গোয়েন্দা ও নজরদারি দল হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। তাইজ শহরের পূর্বে আল-হাওবান এলাকায় মাউন্ট উমান থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা, লক্ষ্যবস্তু বা হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইয়েমেনি সেনাবাহিনীর এই অভিযোগের বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

শনিবার ভোরে ঘটনাটি ঘটে। আনাদোলু এজেন্সির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থাও এ নিয়ে খবর প্রকাশ করেছে। হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানিয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছিল, হরমুজ প্রণালির দক্ষিণ করিডরে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow