শক্তিশালী দল নিয়ে আসছে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমে খেলবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ ও মুশফিকুর রহিম। এরই মধ্যে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটাররা। ক্লাব সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে দল প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের আসরের বড় নাম হিসেবে দলে থাকছেন মুশফিকুর রহিম। দলকে শক্তিশালী করতে এনামুল হক বিজয় গুলশান ইয়ুথ ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন মোহামেডানে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে দলে ভিড়েছেন মোহাম্মদ নাঈম শেখ। এ ছাড়া স্কোয়াডে আছেন তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, রনি তালুকদার ও আফিফ হোসেন ধ্রুবরা। আগেই দলবদলের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আগামী শনি ও রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দলবদলের আনুষ্ঠানিকতা।

শক্তিশালী দল নিয়ে আসছে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমে খেলবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ ও মুশফিকুর রহিম। এরই মধ্যে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটাররা। ক্লাব সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে দল প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের আসরের বড় নাম হিসেবে দলে থাকছেন মুশফিকুর রহিম। দলকে শক্তিশালী করতে এনামুল হক বিজয় গুলশান ইয়ুথ ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন মোহামেডানে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে দলে ভিড়েছেন মোহাম্মদ নাঈম শেখ। এ ছাড়া স্কোয়াডে আছেন তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, রনি তালুকদার ও আফিফ হোসেন ধ্রুবরা।

আগেই দলবদলের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আগামী শনি ও রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দলবদলের আনুষ্ঠানিকতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow