শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন। সোমবার মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ভবন ধসে পড়েছে, ভূমিধস হয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় দ্বীপটির একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়। স্থানীয় উদ্ধারকারী মিশেল চুয়া বুধবার এএফপিকে জানান, উদ্ধার অভিযানের শুরুতে প্রাণ শনাক্তকারী যন্ত্র একটি ‌‌‘দুর্বল স্পন্দন’ শনাক্ত করেছিল। কিন্তু যখন মরদেহের কাছে পৌঁছায়... তখন প্রাণের কোনো চিহ্ন ছিল না। আরও পড়ুন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন চুয়া আরও জানান, মৃতদেহটি দুটি বিমের মাঝে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের অধিকাংশই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাদের বেশিরভাগই ভূমিধস বা ভবনধসে

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন।

সোমবার মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ভবন ধসে পড়েছে, ভূমিধস হয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় দ্বীপটির একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়।

স্থানীয় উদ্ধারকারী মিশেল চুয়া বুধবার এএফপিকে জানান, উদ্ধার অভিযানের শুরুতে প্রাণ শনাক্তকারী যন্ত্র একটি ‌‌‘দুর্বল স্পন্দন’ শনাক্ত করেছিল। কিন্তু যখন মরদেহের কাছে পৌঁছায়... তখন প্রাণের কোনো চিহ্ন ছিল না।

চুয়া আরও জানান, মৃতদেহটি দুটি বিমের মাঝে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের অধিকাংশই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাদের বেশিরভাগই ভূমিধস বা ভবনধসে নিহত হয়েছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow