শক্তিশালী ৩ মুসলিম দেশের সঙ্গে বৈঠক করবে তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। আজ শুক্রবার তুরস্কের আনতালিয়াতে শুরু হওয়া তিন দিনের এক আন্তর্জাতিক ফোরামের সাইডলাইনে এ বৈঠক হবে। বৈঠকের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি। তবে আলোচনায় ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরোধের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই ফোরামে যোগ দিচ্ছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদ সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে। তুরস্ক ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। ইরান সংকটে যুদ্ধবিরতি আনার লক্ষ্যে মিসর ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় অংশ নিচ্ছে দেশটি। তবে সরাসরি দেশটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়নি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। মার্কিনিরাই সাফল্য পাবে এবং এ যুদ্ধ শিগগির শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবার তুরস্কের আনতালিয়াতে শুরু হওয়া তিন দিনের এক আন্তর্জাতিক ফোরামের সাইডলাইনে এ বৈঠক হবে। বৈঠকের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি।
তবে আলোচনায় ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরোধের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই ফোরামে যোগ দিচ্ছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদ সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে।
তুরস্ক ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। ইরান সংকটে যুদ্ধবিরতি আনার লক্ষ্যে মিসর ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় অংশ নিচ্ছে দেশটি। তবে সরাসরি দেশটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়নি।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। মার্কিনিরাই সাফল্য পাবে এবং এ যুদ্ধ শিগগির শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে করেন।
তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সাফল্যের সঙ্গে’ এগোচ্ছে। এটি শিগগিরই শেষ হবে। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে। এর আগে অন্য অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে।
What's Your Reaction?