শচিন টেন্ডুলকারকে ‘সর্বকালের সেরা’ মনে করেন না ব্রেট লি!

ক্রিকেটে সর্বকালের সেরা কে? এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যাটিংয়ে অনেকের কাছেই শচিন টেন্ডুলকারই সর্বকালের সেরা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লির কাছেও ব্যাটার হিসেবে শচিনের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই। তবে যখন প্রশ্নটা শুধু ব্যাটিং নয়, পুরো ক্রিকেটাঙ্গনের হিসেবে সর্বকালের সেরা কে, তখন লির পছন্দটা একটু ভিন্ন। তার চোখে ক্রিকেটের ‘সর্বকালের সেরা’ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ‘বিয়ার বাইসেপস’ পডকাস্টে ক্রিকেটের সর্বকালের সেরা নিয়ে কথা বলতে গিয়ে লি প্রথমেই শচিনের ব্যাটিং মাহাত্ম্য স্বীকার করেন। তবে ব্যাটিং আর সামগ্রিক ক্রিকেটীয় দক্ষতার মধ্যে পার্থক্য টেনেই তিনি এগিয়ে রাখেন ক্যালিসকে। লি বলেন, ‘আমি সবসময়ই বলেছি, আমার মনে হয় সর্বকালের সেরা ব্যাটার শচিন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। তার পরিসংখ্যান বিশ্বের সেরাদের মধ্যে। আপনি যদি তার পরিসংখ্যান দেখেন, তাহলে সংখ্যাগুলো মিথ্যা বলে না। সে অসাধারণ।’ ক্যালিসকে সেরা বলার পেছনে মূল কারণ হিসেবে তার অলরাউন্ড সামর্থ্যকেই দেখছেন লি। ব্যাট হাতে দীর্ঘ সময় বিশ্বমানের পারফরম্যান্সের পাশাপাশি বল হাত

শচিন টেন্ডুলকারকে ‘সর্বকালের সেরা’ মনে করেন না ব্রেট লি!

ক্রিকেটে সর্বকালের সেরা কে? এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যাটিংয়ে অনেকের কাছেই শচিন টেন্ডুলকারই সর্বকালের সেরা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লির কাছেও ব্যাটার হিসেবে শচিনের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই। তবে যখন প্রশ্নটা শুধু ব্যাটিং নয়, পুরো ক্রিকেটাঙ্গনের হিসেবে সর্বকালের সেরা কে, তখন লির পছন্দটা একটু ভিন্ন। তার চোখে ক্রিকেটের ‘সর্বকালের সেরা’ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

‘বিয়ার বাইসেপস’ পডকাস্টে ক্রিকেটের সর্বকালের সেরা নিয়ে কথা বলতে গিয়ে লি প্রথমেই শচিনের ব্যাটিং মাহাত্ম্য স্বীকার করেন। তবে ব্যাটিং আর সামগ্রিক ক্রিকেটীয় দক্ষতার মধ্যে পার্থক্য টেনেই তিনি এগিয়ে রাখেন ক্যালিসকে।

লি বলেন, ‘আমি সবসময়ই বলেছি, আমার মনে হয় সর্বকালের সেরা ব্যাটার শচিন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। তার পরিসংখ্যান বিশ্বের সেরাদের মধ্যে। আপনি যদি তার পরিসংখ্যান দেখেন, তাহলে সংখ্যাগুলো মিথ্যা বলে না। সে অসাধারণ।’

ক্যালিসকে সেরা বলার পেছনে মূল কারণ হিসেবে তার অলরাউন্ড সামর্থ্যকেই দেখছেন লি। ব্যাট হাতে দীর্ঘ সময় বিশ্বমানের পারফরম্যান্সের পাশাপাশি বল হাতেও কার্যকর ছিলেন দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি। একই সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং তাকে পরিপূর্ণ ক্রিকেটারে পরিণত করেছিল।

কেন ক্যালিসকে সর্বকালের সেরা মনে করেন লি?

টেস্ট ক্রিকেটে ক্যালিসের পরিসংখ্যানই বলে দেয় কেন লির মতো একজন কিংবদন্তি তাকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিচ্ছেন। ১৬৬ টেস্টে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার করেছেন ১৩ হাজার ২৮৯ রান, ব্যাটিং গড় ৫৫.৩৭। তার নামের পাশে রয়েছে ৪৫টি সেঞ্চুরি।

শুধু ব্যাট হাতেই নয়, টেস্টে বল হাতে নিয়েছেন ২৯২ উইকেট। বোলিং গড় ৩২.৬৫। সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয়ের মাধ্যমে নিয়েছেন ২০০টি ক্যাচ।

ওয়ানডেতেও তার পারফরম্যান্স ছিল অসাধারণ। ৩২৮ ম্যাচে ক্যালিসের সংগ্রহ ১১ হাজার ৫৭৯ রান, ব্যাটিং গড় ৪৪.৩৬। রয়েছে ১৭টি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন আরও ২৭৩ উইকেট, বোলিং গড় ৩১.৭৯।

অর্থাৎ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দীর্ঘ সময় ধরে বিশ্বমানের পারফরম্যান্স করা ক্যালিসকে লি তাই একজন ‘সম্পূর্ণ’ ক্রিকেটার হিসেবে দেখছেন।

শচিন কেন সেরা ব্যাটার?

ব্রেট লির বক্তব্যে অবশ্য শচিনের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো দ্বিধা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে শচিন যে ধারাবাহিকতা ও দক্ষতা দেখিয়েছেন, সেটিই লির চোখে তাকে সবার ওপরে রেখেছে।

শচিনের ব্যাটিংয়ের বিশেষত্ব ছিল শুধু রান বা সেঞ্চুরির সংখ্যা নয়; প্রায় দুই দশক ধরে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে একই রকম ধারাবাহিকতায় পারফর্ম করার সক্ষমতা। তাই ক্যালিসকে সামগ্রিক ক্রিকেটার হিসেবে এগিয়ে রাখলেও ব্যাটারদের তালিকায় শচিনই লির এক নম্বর।

মজার বিষয় হলো, আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেট লি ও জ্যাক ক্যালিস ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে গিয়ে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। তবে পরবর্তী সময়ে আইপিএলে দুজন একই দলের সতীর্থও হন।

ক্যালিস ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন। আর লি একই ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত। ফলে প্রতিপক্ষ হিসেবে ক্যালিসকে দেখার পাশাপাশি খুব কাছ থেকে সতীর্থ হিসেবেও তাকে দেখার সুযোগ পেয়েছেন লি।

সেই অভিজ্ঞতা থেকেই ক্যালিসের ব্যক্তিত্ব ও প্রস্তুতির একটি মজার গল্পও শোনান অস্ট্রেলিয়ান পেসার।

লি জানান, ম্যাচের আগে ক্যালিসকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে নামবেন। চাপের পরিস্থিতিতেও দক্ষিণ আফ্রিকান তারকা থাকতেন অবিশ্বাস্য রকম শান্ত।

‘একজন সতীর্থ হিসেবে তার পাশে থাকা এবং ম্যাচে নামার আগে তাকে প্রস্তুতি নিতে দেখা- এটা ছিল অসাধারণ। ব্যাট করতে যাওয়ার আগে তার হার্ট রেট প্রায় ৩০ বিট প্রতি মিনিটের মতো মনে হতো। সে এতটাই শান্ত, এতটাই স্বস্তিতে থাকত,’ বলেন লি।

এরপর ক্যালিসের প্রস্তুতির একটি মজার অভ্যাসও তুলে ধরেন তিনি। লি বলেন, ক্যালিস প্রতিদিন প্রায় একই নিয়মে প্রস্তুতি নিতেন। ব্যাটিংয়ের পোশাক পরার সময় প্রথমে একটি মোজা পরতেন, আর অন্য মোজাটি মুখে রাখতেন। লির ভাষায়, প্রতিদিনই একই ঘটনা ঘটত।

এই ছোট্ট অভ্যাসটিই যেন ক্যালিসের চরিত্রের আরেকটি দিক তুলে ধরে- মাঠের বিশাল চাপের মধ্যেও নিজের রুটিন ও প্রস্তুতিতে অবিচল থাকা।

‘সর্বকালের সেরা’ বিতর্কে নতুন মাত্রা

ক্রিকেটে সর্বকালের সেরা নিয়ে আলোচনা হলে শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, বিরাট কোহলিদের নাম প্রায়ই উঠে আসে। কিন্তু ব্রেট লির উত্তর সেই তালিকায় অন্য মাত্রা যোগ করেছে। তার চোখে সর্বকালের সেরা ব্যাটার শচিন টেন্ডুলকার, কিন্তু সর্বকালের সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস।

কারণ খুব সহজ- শুধু একটি বিভাগে নয়, ক্রিকেটের প্রায় প্রতিটি ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফরম্যান্স করার ক্ষমতা। আর সেই জায়গাতেই ক্যালিসকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা।

আইএএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow