শতভাগ পাসের গ্যারান্টিতে কোটি টাকা উৎসাহ বোনাস, তবুও ফেল ৫৫ জন!

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের নিশ্চয়তা দিয়ে প্রতিষ্ঠানের ফান্ড থেকে সম্প্রতি কয়েক কোটি টাকার বেশি ‘উৎসাহ বোনাস’ নেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। অথচ এ বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৫৫ জন শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া ফরম পূরণ করেও চারজন পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্কুলটির অভিভাবকরা। জানা যায়, এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সবগুলো শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে ২ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৭৭৮ জন। পাস করেছে ২ হাজার ৭২৩ জন। গড় পাসের হার ৯৮ দশমিক ০২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ জন। প্রতিষ্ঠানের ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৫৩৮ জন। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৫০৭ জন। ফেল ৩৩ জন। জিপিএ-৫ ১ হাজার ৪৬৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪০ জন। পাস করেছে ২১৬ জন। ফেল ২২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। এ প্রতিষ্ঠানে মানবিক বিভাগ নেই। কোটি টাকার উৎসাহ বোনাস জলে! প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শেষদিকে এসএসসি ও

শতভাগ পাসের গ্যারান্টিতে কোটি টাকা উৎসাহ বোনাস, তবুও ফেল ৫৫ জন!

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের নিশ্চয়তা দিয়ে প্রতিষ্ঠানের ফান্ড থেকে সম্প্রতি কয়েক কোটি টাকার বেশি ‘উৎসাহ বোনাস’ নেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। অথচ এ বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৫৫ জন শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া ফরম পূরণ করেও চারজন পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্কুলটির অভিভাবকরা।

জানা যায়, এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সবগুলো শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে ২ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৭৭৮ জন। পাস করেছে ২ হাজার ৭২৩ জন। গড় পাসের হার ৯৮ দশমিক ০২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ জন।

প্রতিষ্ঠানের ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৫৩৮ জন। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৫০৭ জন। ফেল ৩৩ জন। জিপিএ-৫ ১ হাজার ৪৬৩ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪০ জন। পাস করেছে ২১৬ জন। ফেল ২২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। এ প্রতিষ্ঠানে মানবিক বিভাগ নেই।

কোটি টাকার উৎসাহ বোনাস জলে!

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শেষদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করানো এবং শতভাগ পাসের নিশ্চয়তা দিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ড থেকে শিক্ষকরা প্রায় এক কোটি টাকার উৎসাহ বোনাস নেন। এটি ছিল সরকারের সম্পূর্ণ অননুমোদিত খাতের খরচ। অভিভাবকরা এটিকে প্রতিষ্ঠানের টাকা লুটপাট হিসেবে আখ্যা দিয়ে আসছেন।

শিক্ষকরা কোটি টাকার উৎসাহ বোনাস নেওয়ার পর এবারই প্রথম এসএসসির ফল প্রকাশ হলো। সেই ফলাফলে সন্তুষ্ট নন অভিভাবকরা। তাদের দাবি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সবসময় শতভাগ পাস করে থাকে। সম্প্রতি কয়েক বছর ফেলের ঘটনা বাড়ছে। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও কমছে। অথচ শিক্ষকরা শতভাগ পাসের নিশ্চয়তা দিয়ে কোটি টাকার ‘উৎসাহ বোনাস’ বাগিয়ে নিয়েছেন। এ টাকা মূলত জলে গেছে বলে অভিযোগ তাদের।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখা ক্যাম্পাসের অভিভাবক ফোরামের সভাপতি আহসান উল্ল্যা মানিক জাগো নিউজকে বলেন, ‘অভিভাবকরা নামি স্কুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সন্তানকে পাঠান ভালো ফলাফলের আশায়। কিন্তু শিক্ষকরা এখন ক্লাসে ভালো পড়াচ্ছেন না। কীভাবে কোচিং-প্রাইভেট বাণিজ্য করে টাকা কামানো যায় সেদিকেই ছুটছেন তারা। আবার অবৈধভাবে স্কুলের ফান্ড থেকে উৎসাহ বোনাস নিচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’

অভিভাবক ফোরামের প্রতিবাদ-উদ্বেগ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার ফলাফলে ৫৫ জন পরীক্ষার্থী ফেল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানে দিন দিন অবনতি ঘটছে। শ্রেণিকক্ষে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে যথাযথভাবে শিক্ষাদান করাচ্ছেন না। তারা নিজস্ব কোচিং সেন্টারে রাত-দিন সময় দেওয়ায় স্কুলের ক্লাসে শিক্ষাদানে অমনোযোগী। আগে এ স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। কিন্তু লেখাপড়ার মানের অবনতিতে গত দুই বছর যাবৎ ফেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, পরীক্ষায় শতভাগ পাসের নিশ্চয়তায় গত বছর শিক্ষক-কর্মচারীরা সরকারের অনুমোদিত খাতের বাইরে স্কুলের নিজস্ব ফান্ড থেকে কয়েক কোটি টাকা উৎসাহ বোনাস নিয়েছিলেন। কিন্তু শিক্ষকরা তার যথাযথ সম্মান ও দায়িত্ব পালন না করাতে ৫৫ জন পরীক্ষার্থী এ বছর ফেল করেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লাল মোহাম্মদ জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আমাকে এখানে দায়িত্ব দিয়েছে। তার আগে এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এ কারণে কারা, কীভাবে উৎসাহ বোনাস নিয়েছেন, সেটা অবগত নই।’

ফল খারাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর সারাদেশে ফল কিছুটা খারাপ হয়েছে। তারপরও আমরা আগামীতে শতভাগ পাস ও আরও বেশি জিপিএ-৫ পেতে শিক্ষাকার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেবো। আশা করি আগামীতে প্রতিষ্ঠানটির ফলাফল আরও ভালো হবে।’

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow