শতাধিক গুলি, মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ মো. মাসুদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৯ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ থানার কুলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-২ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলচর এলাকার একটি বাড়িতে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন বলে জানতে পারে র্যাব। পরে র্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাড়ির একটি কক্ষ থেকে মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগা
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ মো. মাসুদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৯ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ থানার কুলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-২ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলচর এলাকার একটি বাড়িতে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন বলে জানতে পারে র্যাব। পরে র্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই বাড়ির একটি কক্ষ থেকে মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি এবং ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাসুদের নামে রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় দুটি মাদক মামলা রয়েছে।
What's Your Reaction?