শনিবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফার নির্বাচনী সমাবেশের জন্য উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো সফরসূচি অনুযায়ী, শনিবার বিএনপি চেয়ারম্যান হেলিকপ্টারে যাত্রা করবেন। ওই দিন সকাল সাড়ে ১১টায় ঠাকুগাঁও, দুপুর দেড়টায় নীলফামারী এবং আড়াইটায় দিনাজপুরের বিরানপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এর আগে প্রথম দফার নির্বাচনী সমাবেশ ২৯ জানুয়ারি শুরু হয়। সেদিন সড়ক পথে রাজশাহী, নওগাঁ বগুড়ায় জনসভা করেন তারেক রহমান। ৩০ জানুয়ারি রংপুর, ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
তার আগে ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা চালান। ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা করেন তিনি। ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর ও ঢাকার উত্তরায় সমাবেশের মাধ্যমে প্রথম দফার প্রচারণা শেষ হয়।
গত ২ ফেব্রুয়ারি বরিশাল ও

গত ২ ফেব্রুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সমাবেশের মাধ্যমে ঢাকা-সারাদেশ সফরের কার্যক্রমে অংশ নেন তারেক রহমান।
এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান সারাদেশে ২৪টি নির্বাচনী জনসভা সম্পন্ন করেছেন। এছাড়া নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর কড়াইল ও বনানী এলাকায় ২টি সমাবেশ করেন তারেক রহমান।