শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে জানানো হয়, সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। মার্কির পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। মার্কিন বিশেষ দূতের এ সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সংক্রান্ত বিষয় অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার এবং অপরাধ-চক্র ও সশস্ত্র সংঘাতে সম্পৃক্তকরণ অবসানেও গুরুত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার শিশু, তাদের পরিবার ও কমিউনিটিকে প্রভাবিত করে এমন চ্যালেঞ্জ মোকাবিলায় ‘সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান’ অন্বেষণে নিয়মিত ফাউন্ডেশন, কর্পোর

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে জানানো হয়, সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কির পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

মার্কিন বিশেষ দূতের এ সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সংক্রান্ত বিষয় অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার এবং অপরাধ-চক্র ও সশস্ত্র সংঘাতে সম্পৃক্তকরণ অবসানেও গুরুত্ব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার শিশু, তাদের পরিবার ও কমিউনিটিকে প্রভাবিত করে এমন চ্যালেঞ্জ মোকাবিলায় ‘সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান’ অন্বেষণে নিয়মিত ফাউন্ডেশন, কর্পোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।

জেএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow