শনিবার হবিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াত। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মীর নূরুন্নবী উজ্জ্বল, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য মহিবুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিরে জামায়াতের এ সফর শুধু কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নয়। এটি একটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনের অংশ। মানুষ আজ ভোটাধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমিরে জামায়াতের সফর জনগণের কাছে সত্য তুলে ধরা, আশা জাগানো এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা ব

শনিবার হবিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াত। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মীর নূরুন্নবী উজ্জ্বল, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য মহিবুর রহমান প্রমুখ।

শনিবার হবিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিরে জামায়াতের এ সফর শুধু কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নয়। এটি একটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনের অংশ। মানুষ আজ ভোটাধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমিরে জামায়াতের সফর জনগণের কাছে সত্য তুলে ধরা, আশা জাগানো এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তারা বলেন, সমাবেশ শেষে আমিরে জামায়াত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow