শপথ নিতে সংসদ ভবনে নাহিদ-আখতার-হাসনাত
সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা সংসদের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন। বেলা ১১টা ২৬ মিনিটে একটি কালো গাড়িতে করে নাহিদ এবং হাসনাত একসঙ্গে সংসদের প্রবেশ করেন। এর ঠিক ১৯ মিনিট পর ১১টা ৪৫ মিনিটে লাল একটি প্রাইভেটকারে করেন প্রবেশ আখতার হোসেন। জুলাই গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরীক হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন লাভ করে। দলটির বিজয়ী প্রার্থী নাহিদ ঢাকা-১১ আসনে, আখতার হোসেন রংপুর-৪ এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে বিজয়ী হয়েছেন।
সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা সংসদের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন। বেলা ১১টা ২৬ মিনিটে একটি কালো গাড়িতে করে নাহিদ এবং হাসনাত একসঙ্গে সংসদের প্রবেশ করেন। এর ঠিক ১৯ মিনিট পর ১১টা ৪৫ মিনিটে লাল একটি প্রাইভেটকারে করেন প্রবেশ আখতার হোসেন।
জুলাই গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরীক হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন লাভ করে। দলটির বিজয়ী প্রার্থী নাহিদ ঢাকা-১১ আসনে, আখতার হোসেন রংপুর-৪ এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে বিজয়ী হয়েছেন।
What's Your Reaction?