শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার শপিংমল ফিনলে স্কয়ারের পাঁচ তলার রেলিং থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সংক্রান্ত একটি সিসিটিভির ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শুরুতে ব্যক্তিটি রেলিংয়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে তিনি রেলিংয়ে ভর দিয়ে উঠতে গিয়ে নিচে পড়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ফিনলে স্কয়ারের সিকিউরিটি সুপারভাইজার প্রিয় দত্ত। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় আমরা জানতে পারিনি। তবে তার মোবাইল থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow