শরীয়তপুরে বালতি ভর্তি ১৭ তাজা হাতবোমা উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকার একটি জঙ্গল থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে স্থানীয়রা মুলাই বেপারী কান্দি এলাকায় সিদম বেপারী নামের এক ব্যক্তির বাড়ির পেছনের জঙ্গলে হাতবোমা পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি বালতিতে রাখা ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন বলেন, “খবর পাওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।” হাতবোমাগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

শরীয়তপুরে বালতি ভর্তি ১৭ তাজা হাতবোমা উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকার একটি জঙ্গল থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে স্থানীয়রা মুলাই বেপারী কান্দি এলাকায় সিদম বেপারী নামের এক ব্যক্তির বাড়ির পেছনের জঙ্গলে হাতবোমা পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি বালতিতে রাখা ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন বলেন, “খবর পাওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

হাতবোমাগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow