শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, আনোয়ার হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতা হিসেবে জড়িত রয়েছে। সেই অভিযোগে দুপুরে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগের সকল নিষিদ্ধ কার্যক্রমের অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতার অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিধান মজুমদার/এএইচ/জেআইএম

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতা হিসেবে জড়িত রয়েছে। সেই অভিযোগে দুপুরে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগের সকল নিষিদ্ধ কার্যক্রমের অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতার অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিধান মজুমদার/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow