শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই দেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় : দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকত না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমেই বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।  তিনি বলেন, বিগত ৫০ বছরের ইতিহাসে দেশে যতগুলো বড় সংকট এসেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে, প্রতিবারই জিয়া পরিবার এ দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।  রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে স্থানীয় মসজিদ ও মন্দিরসহ ১৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে মোট ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই দেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় : দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকত না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমেই বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 

তিনি বলেন, বিগত ৫০ বছরের ইতিহাসে দেশে যতগুলো বড় সংকট এসেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে, প্রতিবারই জিয়া পরিবার এ দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে স্থানীয় মসজিদ ও মন্দিরসহ ১৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে মোট ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow