শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা পার হওয়ার পর অনশন ভেঙেছেন। সরকার বা বিরোধীদল-কোনো পক্ষ থেকেই নির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন প্রত্যাহার করেন। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের বাবাসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলনের আশ্বাস দেন। পরে তারা ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান। অনশন ভাঙার পর শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এই অনশনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ। গত কয়েক দিনে অনশনস্থলে এসে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও

শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা পার হওয়ার পর অনশন ভেঙেছেন। সরকার বা বিরোধীদল-কোনো পক্ষ থেকেই নির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন প্রত্যাহার করেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের বাবাসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলনের আশ্বাস দেন। পরে তারা ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।

অনশন ভাঙার পর শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এই অনশনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

গত কয়েক দিনে অনশনস্থলে এসে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরা। তাদের মধ্যে ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান হোসেন, ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের কামাল হোসেন এবং শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাজু।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারী, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা অনশনকারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এফএআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow