শহীদ পুলিশ স্মৃতি কলেজের শতভাগ সাফল্য
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঢাকা মিরপুর-১৪-এর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির স্কুল শাখা থেকে মোট ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ২৫৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৩.৬৭ শতাংশ। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, এই অসাধারণ সাফল্য শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক নির্দেশনা, অভিভাবকদের সুদৃঢ় সহযোগিতা এবং সময়োপযোগী একাডেমিক পরিকল্পনার সম্মিলিত প্রতিফলন। এই কৃতিত্বপূর্ণ অর্জনে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রশাসন।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঢাকা মিরপুর-১৪-এর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির স্কুল শাখা থেকে মোট ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ২৫৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৩.৬৭ শতাংশ।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, এই অসাধারণ সাফল্য শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক নির্দেশনা, অভিভাবকদের সুদৃঢ় সহযোগিতা এবং সময়োপযোগী একাডেমিক পরিকল্পনার সম্মিলিত প্রতিফলন।
এই কৃতিত্বপূর্ণ অর্জনে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রশাসন।
What's Your Reaction?