শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজসংলগ্ন একটি মাঠের শহীদ মিনার থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলার মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার ছুটি নিয়ে তিনি কর্মস্থলে যাননি। এরপর রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকাল ৬টার দিকে ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনারে সিহাবের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মো: সজল আলী/কেজে/জেআইএম

শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজসংলগ্ন একটি মাঠের শহীদ মিনার থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলার মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার ছুটি নিয়ে তিনি কর্মস্থলে যাননি। এরপর রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

রোববার সকাল ৬টার দিকে ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনারে সিহাবের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মো: সজল আলী/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow