শহীদ মুগ্ধ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ২০ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ কয়েকজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ আগস্ট দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনল। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও মার্জিনা রায়হান মদিনা। আরও পড়ুন মুগ্ধ হত্যায় সাবেক এমপি হাবিবসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল শহীদ মীর মুগ্ধসহ কয়েকজনকে হত্যার ঘটনায় গত ১৫ জানুয়ারি এই ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে সেদিন গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর শুনানি শুরু হয়ে আজ শেষ করা হয়। এফএইচ/বিএ

শহীদ মুগ্ধ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ২০ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ কয়েকজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ আগস্ট দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনল।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও মার্জিনা রায়হান মদিনা।

শহীদ মীর মুগ্ধসহ কয়েকজনকে হত্যার ঘটনায় গত ১৫ জানুয়ারি এই ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে সেদিন গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর শুনানি শুরু হয়ে আজ শেষ করা হয়।

এফএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow