শহীদুল্লাহ আদর্শ বিদ্যাপীঠে খেলাঘরের বৃক্ষরোপণ 

সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয় নিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।  সোমবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরের ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গাছের চারা লাগানো হয়। স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় ভাবুক খেলাঘর আসরের শিশু-কিশোরেরা বিপুল উৎসাহ উদ্দীপনায় এতে অংশ নেন। শিক্ষার্থীরা স্কুলের চারপাশে ফলজ-বনজ ও ঔষধি গাছ রোপন করেন।  বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আজাদুর রহমান, মনিরা লাইজু, সহকারী অধ্যাপক মধুসূদন বাগচি প্রমুখ।  আরও অংশ নেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ডক্টর শাহাদাত হোসেন নিপু, সভাপতি মন্ডলীর-সদস্য হান্নান চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক অশোকেশ রায় ও ভাবুক খেলাঘর আসরের সভাপতি লাকি আকতার।

শহীদুল্লাহ আদর্শ বিদ্যাপীঠে খেলাঘরের বৃক্ষরোপণ 

সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয় নিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। 

সোমবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরের ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গাছের চারা লাগানো হয়। স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় ভাবুক খেলাঘর আসরের শিশু-কিশোরেরা বিপুল উৎসাহ উদ্দীপনায় এতে অংশ নেন। শিক্ষার্থীরা স্কুলের চারপাশে ফলজ-বনজ ও ঔষধি গাছ রোপন করেন। 

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আজাদুর রহমান, মনিরা লাইজু, সহকারী অধ্যাপক মধুসূদন বাগচি প্রমুখ। 

আরও অংশ নেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ডক্টর শাহাদাত হোসেন নিপু, সভাপতি মন্ডলীর-সদস্য হান্নান চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক অশোকেশ রায় ও ভাবুক খেলাঘর আসরের সভাপতি লাকি আকতার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow