‘শাকিব খান সবচেয়ে পাওয়ারফুল স্টার’

আজ (২৮ মার্চ) ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। রাত পেরিয়ে প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এ তারকা। এই তালিকায় রয়েছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফও। নিজের ফেসবুক পোস্টে হিমেল আশরাফ শাকিব খানকে ‘অন্ধকার পর্দার সবচেয়ে উজ্জ্বল আলো’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, ‘শাকিব খান সবচেয়ে পাওয়ারফুল স্টার’ বলেও লিখেছেন তিনি। এ নির্মাতা জানান, সম্প্রতি একটি সিনেমা হলে বসে ছবি দেখার সময় শাকিব খানের উপস্থিতি নিয়ে এক অভিজ্ঞতায় তিনি বিস্মিত হন। হিমেল লেখেন, একটি সিনেমার মাঝামাঝি সময়ে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মাত্র তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়। দৃশ্যটিতে কোনো সংলাপ ছিল না, এমনকি শাকিবের মুখও নিচের দিকে ছিল। তবুও দর্শকরা চিৎকার, হাততালি ও শিস দিয়ে পুরো হল গরম করে ফেলেন। তার ভাষায়, “শাকিব খানের একটা ক্লোজ-আপ শট মানুষকে কতটা পাগল করে দিতে পারে, সেটা হলে বসে না দেখলে বোঝা যাবে না।” তিনি আরও লেখেন, “সিনেপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন-অন্ধকার পর্দায় শাকিব খানই সবচেয়ে উজ্জ্বল আলো, সবচেয়ে পাওয়ারফুল স্টার। আল্লাহ তাকে দীর্ঘদিন সুস্থ রাখুন এবং আরও ভালো কা

‘শাকিব খান সবচেয়ে পাওয়ারফুল স্টার’

আজ (২৮ মার্চ) ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। রাত পেরিয়ে প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এ তারকা। এই তালিকায় রয়েছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফও।

নিজের ফেসবুক পোস্টে হিমেল আশরাফ শাকিব খানকে ‘অন্ধকার পর্দার সবচেয়ে উজ্জ্বল আলো’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, ‘শাকিব খান সবচেয়ে পাওয়ারফুল স্টার’ বলেও লিখেছেন তিনি। এ নির্মাতা জানান, সম্প্রতি একটি সিনেমা হলে বসে ছবি দেখার সময় শাকিব খানের উপস্থিতি নিয়ে এক অভিজ্ঞতায় তিনি বিস্মিত হন।

হিমেল লেখেন, একটি সিনেমার মাঝামাঝি সময়ে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মাত্র তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়। দৃশ্যটিতে কোনো সংলাপ ছিল না, এমনকি শাকিবের মুখও নিচের দিকে ছিল। তবুও দর্শকরা চিৎকার, হাততালি ও শিস দিয়ে পুরো হল গরম করে ফেলেন।

তার ভাষায়, “শাকিব খানের একটা ক্লোজ-আপ শট মানুষকে কতটা পাগল করে দিতে পারে, সেটা হলে বসে না দেখলে বোঝা যাবে না।”

তিনি আরও লেখেন, “সিনেপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন-অন্ধকার পর্দায় শাকিব খানই সবচেয়ে উজ্জ্বল আলো, সবচেয়ে পাওয়ারফুল স্টার। আল্লাহ তাকে দীর্ঘদিন সুস্থ রাখুন এবং আরও ভালো কাজ উপহার দেওয়ার সুযোগ দিন।”

জন্মদিনের দিনই জানা গেছে, বর্তমানে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। এদিন ছবিটির একটি লুকও প্রকাশ পেয়েছে। এতে তার বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

আরও পড়ুন:
ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি 
আসিফকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন মিল্টন খন্দকার 

অন্যদিকে প্রেক্ষাগৃহে চলছে শাকিব অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow