শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

এক টেলিভিশন অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মেগাস্টার শাকিব খান। দুই তারকার মধ্যে হয় কথোপকথন। এ সময় ববিতাকে একটি বিশেষ অনুরোধ জানান মেগাস্টার। কথাও রাখেন ববিতা; তবে জূড়ে দেন কিছু শর্ত!  বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে ফোনকলে যুক্ত হন অনুষ্ঠানে; ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মেগাস্টার। আলাপচারিতার একপর্যায়ে চলচ্চিত্রে ববিতার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে কথা তোলেন শাকিব এবং তার সঙ্গে নতুন করে একটি সিনেমায় কাজ করার অনুরোধ জানান। শাকিবকে সেই ফোন কলে ববিতাকে বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সাথে আমি আরও কাজ করতে চাই।’ প্রতিউত্তরে ববিতা জানান, মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবেই তিনি দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত। তবে শাকিবের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সাথে ছবি করব।’ একই সাথে অনুষ্ঠানে শাকিব খান

শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

এক টেলিভিশন অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মেগাস্টার শাকিব খান। দুই তারকার মধ্যে হয় কথোপকথন। এ সময় ববিতাকে একটি বিশেষ অনুরোধ জানান মেগাস্টার। কথাও রাখেন ববিতা; তবে জূড়ে দেন কিছু শর্ত! 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে ফোনকলে যুক্ত হন অনুষ্ঠানে; ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মেগাস্টার। আলাপচারিতার একপর্যায়ে চলচ্চিত্রে ববিতার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে কথা তোলেন শাকিব এবং তার সঙ্গে নতুন করে একটি সিনেমায় কাজ করার অনুরোধ জানান।

শাকিবকে সেই ফোন কলে ববিতাকে বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সাথে আমি আরও কাজ করতে চাই।’

প্রতিউত্তরে ববিতা জানান, মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবেই তিনি দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত। তবে শাকিবের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সাথে ছবি করব।’

একই সাথে অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক কাজেরও প্রশংসা করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ ছবিগুলো প্রেক্ষাগৃহে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow