শাকিবের দুটিসহ হিট ৪ বাংলা সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে উৎসব

বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে ‘সামার বাংলা হিট ফেস্ট’। সেখানে প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি বাংলা চলচ্চিত্র। তার মধ্যে শাকিব খানের আছে দুটি ছবি ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’।  এছাড়া প্রদর্শিত হবে ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দুটি। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশের সব শাখায় দর্শকরা চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট পাওয়া যাবে সিনেপ্লেক্সের কাউন্টার এবং অফিসিয়াল ওয়েবসাইটে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তানিম নূর পরিচালিত ‘উৎসব’-এ দেখা গেছে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তা

শাকিবের দুটিসহ হিট ৪ বাংলা সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে উৎসব

বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে ‘সামার বাংলা হিট ফেস্ট’। সেখানে প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি বাংলা চলচ্চিত্র। তার মধ্যে শাকিব খানের আছে দুটি ছবি ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। 

এছাড়া প্রদর্শিত হবে ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দুটি।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশের সব শাখায় দর্শকরা চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট পাওয়া যাবে সিনেপ্লেক্সের কাউন্টার এবং অফিসিয়াল ওয়েবসাইটে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

তানিম নূর পরিচালিত ‘উৎসব’-এ দেখা গেছে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানকে। নব্বই দশকের আবহে নির্মিত পারিবারিক এই চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

এছাড়া হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহকে সম্মান জানাতেই এই উৎসবের আয়োজন। তাদের বিশ্বাস, ‘সামার বাংলা হিট ফেস্ট’ শুধু দর্শকদের বিনোদনই দেবে না, বরং দেশীয় চলচ্চিত্রের চলমান জোয়ারকে আরও শক্তিশালী করবে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবার নিয়ে হলে এসে সিনেমা দেখার সংস্কৃতি আবারও ফিরছে। সেই আগ্রহকে আরও উৎসাহিত করতেই আমরা এই উৎসবের আয়োজন করেছি। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই চারটি সিনেমা সব বয়সী দর্শকদের হলমুখী করবে।’

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow