শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এর মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন সিয়াম। শাকিব খানের সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না?- এমন প্রশ্নের জবাবে সিয়াম জানান, তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না। সিয়াম বলেন, শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই। ঈদে শাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায়, এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, এটাই চিন্তা। ‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাত

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এর মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন সিয়াম।

শাকিব খানের সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না?- এমন প্রশ্নের জবাবে সিয়াম জানান, তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না। সিয়াম বলেন, শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই।

ঈদে শাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায়, এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, এটাই চিন্তা।

‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত, যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে যা দেশের সিনেমায় সচরাচর দেখা যায় না।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকা ফিরবে। বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে শেষ করা হবে।

রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি বর্তমানে এর সম্পাদনার কাজও সমানতালে চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow