শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি চুক্তি আলোচনা। আর তার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) পঞ্চম দফার সরাসরি আলোচনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং দুই দেশ একটি  অভিপ্রায়ের প্রতিশ্রুতি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। বাহরাইন সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমাদের আশা, দুই দেশের মধ্যে একটি অভিপ্রায়ের প্রতিশ্রুতি অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি।  তবে কূটনৈতিক অগ্রগতির এই দাবির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের জাওতার ও মাইফাদুন এলাকার মধ্যবর্তী সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং একজন আহত হন। মঙ্গলবার থেকে এ পর্যন্ত এটি তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছে

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি চুক্তি আলোচনা। আর তার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) পঞ্চম দফার সরাসরি আলোচনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং দুই দেশ একটি  অভিপ্রায়ের প্রতিশ্রুতি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

বাহরাইন সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমাদের আশা, দুই দেশের মধ্যে একটি অভিপ্রায়ের প্রতিশ্রুতি অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। 

তবে কূটনৈতিক অগ্রগতির এই দাবির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের জাওতার ও মাইফাদুন এলাকার মধ্যবর্তী সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং একজন আহত হন।

মঙ্গলবার থেকে এ পর্যন্ত এটি তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে।

ইসরায়েল ও হিজবুল্লাহএর মধ্যে সংঘর্ষ তুলনামূলকভাবে কমে এলেও দক্ষিণ লেবাননে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা চলছে, যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow