শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিআলোচনাকে ভেস্তে দেডেন্ট জে ডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চলমান ওয়ার জন্য অর্থায়ন করছে ইসরায়েল। জনপ্রিয় পডকাস্ট সঞ্চালক জো রোগানের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আপনারা একটি অত্যন্ত গোপন এবং বিপুল অর্থায়নে পরিচালিত প্রচারণা দেখছেন। এর উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এবং সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করা।’ খবর আল জাজিরার। তিনি আরও অভিযোগ করেন, ‘ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানো এক ব্যক্তি একদল মানুষকে অর্থ দিয়েছেন। আর তিনি নিজেও ইসরায়েল সরকারের নির্দিষ্ট কিছু মহলের কাছ থেকে অর্থ পেয়েছেন। সেই ব্যক্তিরাই এখন আমার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাচ্ছেন।’ তবে ভ্যান্সের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে, যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজ, খুজেস্তান, হরমুজগান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় আহভাজের একটি শিশু ক্যানসার

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিআলোচনাকে ভেস্তে দেডেন্ট জে ডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চলমান ওয়ার জন্য অর্থায়ন করছে ইসরায়েল।

জনপ্রিয় পডকাস্ট সঞ্চালক জো রোগানের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আপনারা একটি অত্যন্ত গোপন এবং বিপুল অর্থায়নে পরিচালিত প্রচারণা দেখছেন। এর উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এবং সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করা।’ খবর আল জাজিরার।

তিনি আরও অভিযোগ করেন, ‘ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানো এক ব্যক্তি একদল মানুষকে অর্থ দিয়েছেন। আর তিনি নিজেও ইসরায়েল সরকারের নির্দিষ্ট কিছু মহলের কাছ থেকে অর্থ পেয়েছেন। সেই ব্যক্তিরাই এখন আমার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাচ্ছেন।’

তবে ভ্যান্সের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজ, খুজেস্তান, হরমুজগান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় আহভাজের একটি শিশু ক্যানসার হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। 

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা হামলায় আহভাজ, বন্দর আব্বাস, কেশম ও চাবাহার এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow