শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সারজিস

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। ১২ ফেব্রুয়ারি সকালে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন। পরে তিনি সংবাদকর্মীদের বলেন, ‌‘আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের ওপরে আমরা যেন আস্থা রাখি। ভোট গ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’ আরও পড়ুনপোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ মনীষার  তিনি বলেন, ‘গত কয়েকদিনে আমরা বিএনপি নেতাকর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন আমাদের কোনো অভিযোগ থাকবে না।’ তিনি আরও বলেন, ‘পেশীশক্তির ব্যবহার করে ভোটকে

শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সারজিস

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। ১২ ফেব্রুয়ারি সকালে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন।

পরে তিনি সংবাদকর্মীদের বলেন, ‌‘আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের ওপরে আমরা যেন আস্থা রাখি। ভোট গ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

sarjis

তিনি বলেন, ‘গত কয়েকদিনে আমরা বিএনপি নেতাকর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন আমাদের কোনো অভিযোগ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘পেশীশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত করে আমরা কাউকে জয়ী হতে দেবো না। তবে জনগণের ওপর আমাদের আস্থা থাকবে। সারাদেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। মানুষ দেখেছে দেড় বছরে কারা মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, তা বিবেচনা করে মানুষ ভোট দেবে।’

এ সময় সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রত্যেক কেন্দ্রে জয়ের আশা প্রকাশ করেন সারজিস আলম।

এসএইচএ/এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow