শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলেন এ্যানি, জয়ের ব্যাপারে আশাবাদী
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের এ্যানি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। এই পরিবেশের মাধ্যমেই দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, নির্বাচনের এই শান্তিপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা চাই এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। ভোটাররা যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন। নির্বাচিত প্রতিনিধি লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখবেন এবং এলাকার উন্নয়নের ধারা বজায় রাখবেন। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। ভোট দেওয়ার সময় এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্র
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের এ্যানি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। এই পরিবেশের মাধ্যমেই দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, নির্বাচনের এই শান্তিপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা চাই এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। ভোটাররা যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন। নির্বাচিত প্রতিনিধি লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখবেন এবং এলাকার উন্নয়নের ধারা বজায় রাখবেন। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
ভোট দেওয়ার সময় এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয় বিশ্লেষকদের মতে, মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে এবার মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলাজুড়ে ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।
What's Your Reaction?