শাবনূরের সঙ্গে রিজভীর বিয়ের দাবি! নায়িকা বললেন ‘স্বপ্নের বাসর’

চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বিয়ে হয়েছে রিজভী আহমেদের! সম্প্রতি চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রধান রাজসাক্ষী রিজভীর এমনই কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় করছে। দর্শকমহলেও শুরু হয়েছে গুঞ্জন, সত্যিই কি বিয়ে হয়েছিল রিজভীর সঙ্গে শাবনূরের? সম্প্রতি রিজভীর সঙ্গে বিয়ের গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি জানতে চেয়েছেন, সত্যিই যদি বিয়ে হয়ে থাকে, তাহলে সেই বিয়ে হলো কোথায়, কীভাবে? সম্প্রতি একা সাক্ষাৎকারে রিজভী আহমেদ দাবি করেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। এমনকি এখনও সেই ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। কিন্তু একই সময়ের কাছাকাছি একটি টেলিভিশনে দেওয়া আরেক সাক্ষাৎকারে তার বক্তব্যে আসে ভিন্ন তথ্য। সেখানে রিজভী দাবি করেন, শাবনূর তার সাবেক প্রেমিকা ছিলেন এবং ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল, ২০১৮ সালে বিচ্ছেদও হয়েছে। রিজভীর এমন পরস্পরবিরোধী বক্তব্যে এবার ক্ষোভ প্রকাশ করেছেন শাবনূর। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে তিনি লিখেছেন, 'আমার প্রশ্ন হলো, সে তো ১৯৯৯ সাল থেকেই প্রায় ২৬-২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে। তা

শাবনূরের সঙ্গে রিজভীর বিয়ের দাবি! নায়িকা বললেন ‘স্বপ্নের বাসর’
চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বিয়ে হয়েছে রিজভী আহমেদের! সম্প্রতি চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রধান রাজসাক্ষী রিজভীর এমনই কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় করছে। দর্শকমহলেও শুরু হয়েছে গুঞ্জন, সত্যিই কি বিয়ে হয়েছিল রিজভীর সঙ্গে শাবনূরের? সম্প্রতি রিজভীর সঙ্গে বিয়ের গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি জানতে চেয়েছেন, সত্যিই যদি বিয়ে হয়ে থাকে, তাহলে সেই বিয়ে হলো কোথায়, কীভাবে? সম্প্রতি একা সাক্ষাৎকারে রিজভী আহমেদ দাবি করেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। এমনকি এখনও সেই ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। কিন্তু একই সময়ের কাছাকাছি একটি টেলিভিশনে দেওয়া আরেক সাক্ষাৎকারে তার বক্তব্যে আসে ভিন্ন তথ্য। সেখানে রিজভী দাবি করেন, শাবনূর তার সাবেক প্রেমিকা ছিলেন এবং ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল, ২০১৮ সালে বিচ্ছেদও হয়েছে। রিজভীর এমন পরস্পরবিরোধী বক্তব্যে এবার ক্ষোভ প্রকাশ করেছেন শাবনূর। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে তিনি লিখেছেন, 'আমার প্রশ্ন হলো, সে তো ১৯৯৯ সাল থেকেই প্রায় ২৬-২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে। তার দাবি অনুযায়ী, ওই সময়ের মধ্যে বাংলাদেশেই আসেনি। অন্যদিকে আমি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে কখনোই যুক্তরাজ্যে যাইনি।' তাহলে কথিত বিয়েটা কোথায় হলো? কীভাবে হলো? এর প্রমাণই বা কী ? এমন প্রশ্ন তুলেছেন শাবনূর। শুধু তাই নয়, রিজভী যে সময়ের কথা বলছেন, তার অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন বলেও জানান এই অভিনেত্রী। রিজভীর সঙ্গে কোনো সম্পর্ক তো দূরের কথা, তাকে কখনো দেখেছেন বা চিনেছেন বলেও মনে পড়ে না তার। রিজভীর দাবিকে ভিত্তিহীন বলে ব্যঙ্গ করে শাবনূর লিখেছেন, “আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু ‘স্বপ্নের বাসর’ই হয়েছিল!”  শাবনূরের এমন জবাবের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। একদিকে রিজভীর দাবি, অন্যদিকে শাবনূরের সরাসরি অস্বীকার। তাহলে আসলে সত্যিটা কী? সত্যিই কি হয়েছিল সেই বিয়ে, নাকি পুরো বিষয়টাই ছিল একটি ভুল দাবি?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow