শাবিপ্রবিতে মধ্যরাতে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ২ শিক্ষার্থী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরীণ সড়কে দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ট্রাক দুটির চালক উপস্থিত না থাকায় হেলপাররা নিজেরাই গাড়ি চালানোর চেষ্টা করেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এদিকে, দুর্ঘটনার সময় ওই সড়কটি দিয়ে মোটরসাইকেলে আবাসিক হলে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী নিশান ও নাওয়াদ। মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নাওয়াদ বলেন, আমরা হলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আমাদের দিকে চলে আসছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। পরে সেটি আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এখানে কারও লাইসেন্স নেই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শাবিপ্রবির সহকারী প্রক্টর মো. শাদমিম হাসান সিফাত জ

শাবিপ্রবিতে মধ্যরাতে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ২ শিক্ষার্থী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরীণ সড়কে দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ট্রাক দুটির চালক উপস্থিত না থাকায় হেলপাররা নিজেরাই গাড়ি চালানোর চেষ্টা করেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এদিকে, দুর্ঘটনার সময় ওই সড়কটি দিয়ে মোটরসাইকেলে আবাসিক হলে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী নিশান ও নাওয়াদ।

মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নাওয়াদ বলেন, আমরা হলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আমাদের দিকে চলে আসছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। পরে সেটি আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এখানে কারও লাইসেন্স নেই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শাবিপ্রবির সহকারী প্রক্টর মো. শাদমিম হাসান সিফাত জানান, শিক্ষার্থীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ট্রাক দুটি স্ট্যান্ডিং অবস্থায় ছিল। চালকের অনুপস্থিতিতে হেলপাররা অসাবধানতাবশত গাড়ি চালু করেন। প্রশাসন ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে শাবিপ্রবি ক্যাম্পাসে ‘অধিকতর উন্নয়ন প্রকল্প-২’-এর আওতায় ১৭টি প্রকল্পের কাজ চলছে। এসব কাজের মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকগুলো রাতে ক্যাম্পাসে চলাচল করে।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক সময় ট্রাকগুলো অপ্রাপ্তবয়স্ক হেলপারদের দিয়ে চালানো হয় এবং অনিয়ন্ত্রিত গতিতে চলাচল করে, যা ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

এসএইচ জাহিদ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow