শাবিপ্রবির কিলোরোড সংস্কারে অংশ নেবেন সিইই শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসের কিলোরোড সংস্কার কাজে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীরা। একাডেমিক আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। রোববার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কিলোরোড সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিইই বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিলোরোডের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার এবং কারিগরি সুপারিশসহ একটি প্রতিবেদন প্রস্তুত করে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর উপস্থাপন করবেন। প্রতিবেদন অনুমোদনের পর প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রাথমিকভাবে সড়কটি চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারকাজ পরিচালনা করা হবে। সংস্কার কার্যক্রমে সিইই বিভাগের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব প্রকৌশল কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে

শাবিপ্রবির কিলোরোড সংস্কারে অংশ নেবেন সিইই শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসের কিলোরোড সংস্কার কাজে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীরা। একাডেমিক আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রোববার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কিলোরোড সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিইই বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিলোরোডের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার এবং কারিগরি সুপারিশসহ একটি প্রতিবেদন প্রস্তুত করে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর উপস্থাপন করবেন। প্রতিবেদন অনুমোদনের পর প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রাথমিকভাবে সড়কটি চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারকাজ পরিচালনা করা হবে।

সংস্কার কার্যক্রমে সিইই বিভাগের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব প্রকৌশল কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পাবেন।

সড়ক পরিদর্শনের আগে নিজ সভাকক্ষে ওই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। সভায় উপাচার্য কিলোরোড সংস্কারের পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া, শিক্ষার্থীদের দায়িত্ব ও অংশগ্রহণ এবং কাজের সার্বিক সমন্বয়ের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সিইই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ প্রকৌশল দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ জাহিদ/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow