শাবিপ্রবির নতুন লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মিজানুর রহমান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইব্রেরি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক লাইব্রেরি পদ থেকে অব্যাহতি দিয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়। এসএইচ জাহিদ/এসআর/জেআইএম

শাবিপ্রবির নতুন লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মিজানুর রহমান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইব্রেরি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক লাইব্রেরি পদ থেকে অব্যাহতি দিয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

এসএইচ জাহিদ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow