শাবিপ্রবির বিশেষ অ্যাপ: আরও দুই সামুদ্রিক এলাকা সংরক্ষিত ঘোষণা

চট্টগ্রামের সলিমপুর কাট্টলি এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর মাধ্যমে রিও কনভেনশনের শর্তানুযায়ী দেশের মোট সমুদ্রসীমার ১০ শতাংশ এলাকা সংরক্ষিত করার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা পূরণ করলো বাংলাদেশ। শনিবার (১৩ জুন) গেজেট প্রকাশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ড. সুব্রত। এলাকা দুইটি নিয়ে গবেষণা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার। গবেষণার কাজটি সম্পন্ন হয়েছে ‘ন্যানো-ডোপ সিফোরসিইএম’ নামের একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপের উদ্ভাবক শাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মঈনুল ইসলাম। অ্যাপ ও এই গবেষণাটি নিয়ে গত ১৭ এপ্রিল প্রথম ‘নৌকায় নৌকায় ঘুরতে হবে না, উপকূলের তথ্য মিলবে অ্যাপে’ শিরোনামে নিউজ প্রকাশ করে জাগো নিউজ। জানা যায়, ২ জুন সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ২৯ এ প্রদত্ত ক্ষমতাবলে ‘কুয়াকাটা সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ও ‘সলিমপুর সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ নামে দুইটি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করে সরকার। এরমধ্য

শাবিপ্রবির বিশেষ অ্যাপ: আরও দুই সামুদ্রিক এলাকা সংরক্ষিত ঘোষণা

চট্টগ্রামের সলিমপুর কাট্টলি এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর মাধ্যমে রিও কনভেনশনের শর্তানুযায়ী দেশের মোট সমুদ্রসীমার ১০ শতাংশ এলাকা সংরক্ষিত করার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা পূরণ করলো বাংলাদেশ।

শনিবার (১৩ জুন) গেজেট প্রকাশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ড. সুব্রত। এলাকা দুইটি নিয়ে গবেষণা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার।

গবেষণার কাজটি সম্পন্ন হয়েছে ‘ন্যানো-ডোপ সিফোরসিইএম’ নামের একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপের উদ্ভাবক শাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মঈনুল ইসলাম। অ্যাপ ও এই গবেষণাটি নিয়ে গত ১৭ এপ্রিল প্রথম ‘নৌকায় নৌকায় ঘুরতে হবে না, উপকূলের তথ্য মিলবে অ্যাপে’ শিরোনামে নিউজ প্রকাশ করে জাগো নিউজ।

শাবিপ্রবির বিশেষ অ্যাপ: আরও দুই সামুদ্রিক এলাকা সংরক্ষিত ঘোষণা

জানা যায়, ২ জুন সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ২৯ এ প্রদত্ত ক্ষমতাবলে ‘কুয়াকাটা সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ও ‘সলিমপুর সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ নামে দুইটি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করে সরকার। এরমধ্যে প্রথমটিতে ৪ হাজার ২৪০ বর্গকিলোমিটার জলসীমা ও ২০ মিটার পর্যন্ত গভীরতা এবং দ্বিতীয়টিতে ১৮৫ বর্গ কিলোমিটার জলসীমা ও প্রায় ১০ মিটার গভীরতা অন্তর্ভুক্ত হয়েছে।

সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী, সরকার দেশের সামুদ্রিক মৎস্য জলসীমার মধ্যে যেসব এলাকায় জলজ উদ্ভিদ ও প্রাণীকুল সংকটাপন্ন বা বিলুপ্তির ঝুঁকির মধ্যে আছে সেসব এলাকাকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করতে পারে। এদিকে কুয়াকাটা ও সলিমপুর এলাকাকে সংরক্ষিত ঘোষণার ফলে দেশে বর্তমানে সংরক্ষিত সামুদ্রিক এলাকার সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার জাগো নিউজকে বলেন, ‘আমাদের গবেষণার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের কোন কোন এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা যায়। সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয় মূলত সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করা জন্য। সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতি ছিল ২০২০ সালের মধ্যে সমুদ্র এলাকার ১০ শতাংশকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা। যা সম্ভব হয়নি। বর্তমানে এই গবেষণার মাধ্যমে সেটি সম্ভব হয়েছে।’

শাবিপ্রবির বিশেষ অ্যাপ: আরও দুই সামুদ্রিক এলাকা সংরক্ষিত ঘোষণা

তিনি আরও বলেন, দীর্ঘ দুই বছরের গবেষণা শেষে আমরা এই দুইটি এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষণার আবেদন করি। গবেষণার জন্য আমাদের বিপুল সংখ্যক ডেটা প্রয়োজন হয়েছে। সেটি সংগ্রহ করা হয়েছে ‘ন্যানো ডোপ সিফোরসিইএম’ অ্যাপের মাধ্যমে। অ্যাপটি দুই এলাকার জেলেদের মোবাইলে ইনস্টল করে দেওয়ার মাধ্যমে তাদের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে থাকি।

শাবিপ্রবির বিশেষ অ্যাপ: আরও দুই সামুদ্রিক এলাকা সংরক্ষিত ঘোষণা

গত দুই বছর ধরে এই অ্যাপের অ্যাপের মাধ্যমে ডেটা সংগ্রহ চলমান রয়েছে। এসব ডেটার ওপর ভিত্তি করে আমরা গবেষণা রিপোর্টটি তৈরি করি যে কোন এলাকাগুলো সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা যায়। আবেদনের প্রেক্ষিতে মৎস্যবিভাগ থেকে গেজেট প্রকাশের মাধ্যমে এই দুইটি এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে।

শাবিপ্রবির বিশেষ অ্যাপ: আরও দুই সামুদ্রিক এলাকা সংরক্ষিত ঘোষণা

১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে জাতিসংঘের উদ্যোগে একটি বড় সম্মেলন হয়েছিল, যাকে বলা হয় ‘ধরিত্রী সম্মেলন’। পরিবেশ রক্ষা করার জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশন তৈরি করা হয়। সেই চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ।

এসএইচ জাহিদ/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow