শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর বুরুজবাগান গ্রামের সোলায়মান হোসেন তার প্রতিষ্ঠানে কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন উদ্ধার করা হয়। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানি তেল পরবর্তীতে নাভারণ এলাকার একটি ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। সেই অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মো. জামাল হোসেন/কেএইচকে/এএসএম

শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর বুরুজবাগান গ্রামের সোলায়মান হোসেন তার প্রতিষ্ঠানে কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন উদ্ধার করা হয়। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত জ্বালানি তেল পরবর্তীতে নাভারণ এলাকার একটি ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। সেই অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মো. জামাল হোসেন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow