শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) রাতে নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গোবিন্দ দাস উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মো. জামাল হোসেন/এমএন/এমএস

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) রাতে নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দ দাস উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow