শাহ আমানতে দুদিনে আরও ৯ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পরও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার ও সোমবার (১২ ও ১৩ এপ্রিল) মিলিয়ে ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, এই দুদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি এবং একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি এবং মাস্কাটগামী একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে সব মিলিয়ে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুদিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১৫টি এবং মধ্যপ্রাচ্যে গমন করা ১৫টি ফ্লাইটসহ মোট ৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলেও এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসে

শাহ আমানতে দুদিনে আরও ৯ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পরও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

গত শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার ও সোমবার (১২ ও ১৩ এপ্রিল) মিলিয়ে ৯টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, এই দুদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি এবং একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি এবং মাস্কাটগামী একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে সব মিলিয়ে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুদিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১৫টি এবং মধ্যপ্রাচ্যে গমন করা ১৫টি ফ্লাইটসহ মোট ৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলেও এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এই বিমানবন্দর দিয়ে মোট ৩০৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow