শাহ মখদুম ফেরিতে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুমন বলেন, হঠাৎ সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে থাকে। প্রথমে স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যানবাহনগুলোকে পল্টুনে নেওয়া হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস টিম লিডার আব্দুল বাসাত খান বলেন, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মগদুম ফেরিতে আগুন নেভানো হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বলেন, ময়লা পরিষ্কার করতে গিয়ে সাইলেন্স দিয়ে ধোঁয়া থেকে আগুন বের হয়। দ্রুত সময় আগুন নিয়ন্ত্রণে সম্ভব হয়েছে। বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে। 

শাহ মখদুম ফেরিতে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুমন বলেন, হঠাৎ সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে থাকে। প্রথমে স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যানবাহনগুলোকে পল্টুনে নেওয়া হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস টিম লিডার আব্দুল বাসাত খান বলেন, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মগদুম ফেরিতে আগুন নেভানো হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বলেন, ময়লা পরিষ্কার করতে গিয়ে সাইলেন্স দিয়ে ধোঁয়া থেকে আগুন বের হয়। দ্রুত সময় আগুন নিয়ন্ত্রণে সম্ভব হয়েছে। বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow