শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে মায়া রানী (১০০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা মায়া রানী (১০০) উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টপদ শীলের স্ত্রী। জানা যায়, গত ২ জুন মঙ্গলবার মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এসময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। নিহতের পুত্র নবশীল জানান, তার মা গত মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে ভেসে ওঠে। শাহজাদপুর থানার সাবইন্সপেক্টর আজিজুল জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে মায়া রানী (১০০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা মায়া রানী (১০০) উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টপদ শীলের স্ত্রী।

জানা যায়, গত ২ জুন মঙ্গলবার মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এসময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

নিহতের পুত্র নবশীল জানান, তার মা গত মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে ভেসে ওঠে।

শাহজাদপুর থানার সাবইন্সপেক্টর আজিজুল জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow