শাহজাদপুরে ঘাসের খেত থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শনিবার বেলা ৩ টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুর দুইটার দিকে স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গেলে অজ্ঞাত কিশোরের মরদেহ দেখতে পায়। আশেপাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত লাশের পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদ্রাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য স

শাহজাদপুরে ঘাসের খেত থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শনিবার বেলা ৩ টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুর দুইটার দিকে স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গেলে অজ্ঞাত কিশোরের মরদেহ দেখতে পায়। আশেপাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত লাশের পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদ্রাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। সেইসাথে নিহত কিশোরের পরিধানের পোশাক দেখে মাদ্রাসা ছাত্র হতে পারে বলেও জানান ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow