শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনা সংবলিত একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে স্থানীয়ভাবে জোরালো দাবি উঠলেও এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, অডিওতে কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  ফাঁস হওয়া ওই অডিওর একটি অংশে অপর ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে।’ এর জবাবে কথিতভাবে আরমান উদ্দিনের কন্ঠে বলতে শোনা যায়, তিনি বারবার সংসদ সদস্যকে লোহাগাড়ায় না আসার জন্য অনু

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনা সংবলিত একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে স্থানীয়ভাবে জোরালো দাবি উঠলেও এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অডিওতে কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ফাঁস হওয়া ওই অডিওর একটি অংশে অপর ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে।’ এর জবাবে কথিতভাবে আরমান উদ্দিনের কন্ঠে বলতে শোনা যায়, তিনি বারবার সংসদ সদস্যকে লোহাগাড়ায় না আসার জন্য অনুরোধ করেছেন, কিন্তু জনগণের অনুরোধে তিনি সেখানে যেতে বাধ্য হন।

এ বিষয়ে বক্তব্য জানতে আরমান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুলিশ এখনও কোনো অডিও লিংক বা আনুষ্ঠানিক তথ্য পায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য নেই।

এদিকে পার্শ্ববর্তী লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এ ধরনের কোনো তথ্য বা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

ফাঁস হওয়া ওই অডিওটির সত্যতা যাচাই কিংবা এ ঘটনায় কোনো ধরনের তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা চলছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow