শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুতার মালা

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কিছুক্ষণের মধ্যেই স্মৃতিস্তম্ভ থেকে জুতার মালা সরিয়ে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি অংশে জুতার মালা ঝুলতে দেখে পথচারীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের একটি অংশে জুতার মালা ঝুলিয়ে রাখা হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভকে ঘিরে এমন ঘটনায় সামাজিক

শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুতার মালা

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কিছুক্ষণের মধ্যেই স্মৃতিস্তম্ভ থেকে জুতার মালা সরিয়ে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি অংশে জুতার মালা ঝুলতে দেখে পথচারীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের একটি অংশে জুতার মালা ঝুলিয়ে রাখা হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভকে ঘিরে এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঘটনার নিন্দা জানিয়েছেন, আবার কেউ এর পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow