শাহবাগে সাংবাদিকের ওপর হামলায় জমিয়তের তীব্র নিন্দা

রাজধানীর শাহবাগ এলাকায় একদল ট্রান্সজেন্ডারের (রূপান্তরকামী) হামলায় সকালের সময় পত্রিকার সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান। বিবৃতিতে নেতারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত। কোনো মতাদর্শ বা গোষ্ঠীর নামে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা আরও বলেন, শাহবাগের এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। নেতারা আহত সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

শাহবাগে সাংবাদিকের ওপর হামলায় জমিয়তের তীব্র নিন্দা

রাজধানীর শাহবাগ এলাকায় একদল ট্রান্সজেন্ডারের (রূপান্তরকামী) হামলায় সকালের সময় পত্রিকার সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত। কোনো মতাদর্শ বা গোষ্ঠীর নামে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তারা আরও বলেন, শাহবাগের এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

নেতারা আহত সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow