শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এ সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। উদ্বোধন অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, ‘নগরের অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট। এ যানজটের কারণে প্রতিদিন মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’ ডিএসসিসি প্রশাসক জানান, ঢাকা মহানগরীর ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।  ডিএসসিসির আওতাধীন প্রাথমিকভাবে আটটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এ ব্যবস্থার জন্য চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো, বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।   আব্দুস সালাম বলেন, ‘আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর কার্যক্রম এখানেই শেষ নয়। আগামী কয়েক মা

শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এ সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।

উদ্বোধন অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, ‘নগরের অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট। এ যানজটের কারণে প্রতিদিন মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

ডিএসসিসি প্রশাসক জানান, ঢাকা মহানগরীর ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ডিএসসিসির আওতাধীন প্রাথমিকভাবে আটটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এ ব্যবস্থার জন্য চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো, বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।  

আব্দুস সালাম বলেন, ‘আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর কার্যক্রম এখানেই শেষ নয়। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন আরও ২২টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল চালু করা হবে।’

নগরবাসী ও গাড়ি চালকদের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। চালক ও পথচারীদের সিগন্যাল ও ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক সতর্কীকরণ সাইন, রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও নির্দিষ্ট লেন অনুসরণ করতে হবে। ইন্টারসেকশনে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ভাসমান দোকান রাখা যাবে না।’

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ হাদিউজ্জামান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow