শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জেডি ভ্যান্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার আগে এ বৈঠক হচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে দুই নেতার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তবে ঠিক কী কী বিষয়ে কথা হচ্ছে, তা বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস।  আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্স বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের সবই চূড়ান্ত। প্রস্তুত ‍দুই দেশের প্রতিনিধিরা এবং মধ্যস্থতাকারী পাকিস্তানও। কিন্তু ফের যুদ্ধ শুরুর শঙ্

শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জেডি ভ্যান্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার আগে এ বৈঠক হচ্ছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে দুই নেতার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তবে ঠিক কী কী বিষয়ে কথা হচ্ছে, তা বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্স বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের সবই চূড়ান্ত। প্রস্তুত ‍দুই দেশের প্রতিনিধিরা এবং মধ্যস্থতাকারী পাকিস্তানও। কিন্তু ফের যুদ্ধ শুরুর শঙ্কাও থাকছে। এরই মধ্যে আশার কথা শোনালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে।

ইসহাক দার আরও বলেছেন, ‘স্থায়ী ও টেকসই সমাধানে’ পৌঁছাতে দুপক্ষকে সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow