শাড়ি-লুঙ্গি দিয়ে ভোট কেনা হচ্ছে, অভিযোগ জামায়াত প্রার্থীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এক গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নানা চক্রান্ত ও ষড়যন্ত্র বাড়ছে। ভোটের মাঠে প্রকাশ্যে টাকা বিতরণ করা হচ্ছে। শাড়ি, লুঙ্গি দিয়ে ভোট কেনার অপচেষ্টা চলছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই- যত কিছুই দেওয়া হোক না কেন, মানুষ তাদের ভোট দাঁড়িপাল্লা প্রতীকেই দেবে। তিনি আরও বলেন, এই ধরনের অনৈতিক কার্যকলাপ গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে। জনগণ এখন সচেতন। তারা জানে কোনটি সঠিক আর কোনটি ভুল। তাই সবাইকে এসব প্রলোভন থেকে দূরে থেকে সজাগ থাকার আহ্বান জানাই। ভোটারদের উদ্দেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা যদি জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পারি, তাহলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এক গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নানা চক্রান্ত ও ষড়যন্ত্র বাড়ছে। ভোটের মাঠে প্রকাশ্যে টাকা বিতরণ করা হচ্ছে। শাড়ি, লুঙ্গি দিয়ে ভোট কেনার অপচেষ্টা চলছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই- যত কিছুই দেওয়া হোক না কেন, মানুষ তাদের ভোট দাঁড়িপাল্লা প্রতীকেই দেবে।
তিনি আরও বলেন, এই ধরনের অনৈতিক কার্যকলাপ গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে। জনগণ এখন সচেতন। তারা জানে কোনটি সঠিক আর কোনটি ভুল। তাই সবাইকে এসব প্রলোভন থেকে দূরে থেকে সজাগ থাকার আহ্বান জানাই।
ভোটারদের উদ্দেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা যদি জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পারি, তাহলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। শহরের পৌর পার্ক থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
সোহান মাহমুদ/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?