শি-পুতিনের সংক্ষিপ্ত বৈঠকে সহযোগিতা-দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে বিস্তৃত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। স্থানীয় সময় বুধবার (২০ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হলে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শি জিনপিং।  রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠক শুরুর আগে গ্রেট হলের বাইরে দুই নেতা করমর্দন করেন। রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে প্রবেশপথে লালগালিচা বিছানো হয় এবং দুই নেতা পাশাপাশি হেঁটে ভেতরে প্রবেশ করেন। বিবিসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে বৈঠক শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আলোচনা শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে সি চিন পিং বলেন, উন্নয়ন ও জাতীয় পুনর্জাগরণের পথে চীন ও রাশিয়ার একে অপরকে সহযোগিতা করা উচিত। অন্যদিকে পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক বর্তমানে ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে। দুই দিনের সফরে মঙ্গলবার রাতে চীনে পৌঁছান পুতিন। ব

শি-পুতিনের সংক্ষিপ্ত বৈঠকে সহযোগিতা-দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে বিস্তৃত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

স্থানীয় সময় বুধবার (২০ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হলে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শি জিনপিং। 

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠক শুরুর আগে গ্রেট হলের বাইরে দুই নেতা করমর্দন করেন। রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে প্রবেশপথে লালগালিচা বিছানো হয় এবং দুই নেতা পাশাপাশি হেঁটে ভেতরে প্রবেশ করেন।

বিবিসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে বৈঠক শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আলোচনা শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে সি চিন পিং বলেন, উন্নয়ন ও জাতীয় পুনর্জাগরণের পথে চীন ও রাশিয়ার একে অপরকে সহযোগিতা করা উচিত। অন্যদিকে পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক বর্তমানে ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে।

দুই দিনের সফরে মঙ্গলবার রাতে চীনে পৌঁছান পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরের পরপরই পুতিনের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক গুরুত্ব তৈরি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow