শিক্ষক নিয়োগ নিয়ে রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল না হলে আন্দোলন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে গৃহীত রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল করার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১০ আগস্ট) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জোটের সদস্য সচিব এক বিজ্ঞপ্তিতে জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ এনটিআরসিএর কাছ থেকে কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এখনো কোনো আদেশ জারি হয়নি। এ পরিস্থিতিতে গৃহীত রেজল্যুশন বাতিলের দাবি জানাচ্ছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আরও পড়ুন ‘শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি’ দাবি মন্ত্রীর, নথিপত্রে ভিন্নকথা জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ আগস্টের মধ্যে রেজল্যুশন বাতিল করতে হবে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ

শিক্ষক নিয়োগ নিয়ে রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল না হলে আন্দোলন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে গৃহীত রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল করার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

একই সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জোটের সদস্য সচিব এক বিজ্ঞপ্তিতে জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ এনটিআরসিএর কাছ থেকে কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এখনো কোনো আদেশ জারি হয়নি। এ পরিস্থিতিতে গৃহীত রেজল্যুশন বাতিলের দাবি জানাচ্ছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ আগস্টের মধ্যে রেজল্যুশন বাতিল করতে হবে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দাবি পূরণ না হলে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে নিয়ে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

এ জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জাগো নিউজকে বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি করা হলে শিক্ষক-কর্মচারীরা তা মেনে নেবেন না। ২৫ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow