শিক্ষা ক্যাডারে আসছে বড় পদোন্নতি, খসড়া তালিকায় ১২৬৭ শিক্ষক

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আবারও বড় পদোন্নতি আসছে। এবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক খসড়া তালিকা করা হয়েছে। প্রকাশিত এ তালিকায় জায়গা পেয়েছেন এক হাজার ২৬৭ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা। সোমবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত খসড়া তালিকায় বিভিন্ন বিষয়ের সহযোগী অধ্যাপকদের নাম রয়েছে। মাউশি জানায়, তালিকায় যেসব সহযোগী অধ্যাপকের নামের পাশে এসিআর নেই বলে মন্তব্য রয়েছে, তাদের ৩ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এসিআর জমা দিতে হবে। প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তার মৃত্যুবরণ এবং চাকরি থেকে অব্যাহতি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। এছাড়া কোনো কর্মকর্তার নাম না থাকলে বা বর্তমান কর্মস্থল, পদোন্নতি ও পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ ভুল থাকলে প্রমাণের কাগজপত্রসহ আগামী ৩ জুনের মধ্যে সরাসরি অধিদপ্তরের উপ-পরিচালকের (কলেজ-১) দপ্তরে জমা দিতে হবে। জানা যায়, দীর্ঘদিন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি থমকে ছিল। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জট কাটিয়ে ব্যাপক পদোন্নতি

শিক্ষা ক্যাডারে আসছে বড় পদোন্নতি, খসড়া তালিকায় ১২৬৭ শিক্ষক

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আবারও বড় পদোন্নতি আসছে। এবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক খসড়া তালিকা করা হয়েছে। প্রকাশিত এ তালিকায় জায়গা পেয়েছেন এক হাজার ২৬৭ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা।

সোমবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত খসড়া তালিকায় বিভিন্ন বিষয়ের সহযোগী অধ্যাপকদের নাম রয়েছে।

মাউশি জানায়, তালিকায় যেসব সহযোগী অধ্যাপকের নামের পাশে এসিআর নেই বলে মন্তব্য রয়েছে, তাদের ৩ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এসিআর জমা দিতে হবে।

প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তার মৃত্যুবরণ এবং চাকরি থেকে অব্যাহতি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের জানানোর জন্য বলা হয়েছে।

এছাড়া কোনো কর্মকর্তার নাম না থাকলে বা বর্তমান কর্মস্থল, পদোন্নতি ও পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ ভুল থাকলে প্রমাণের কাগজপত্রসহ আগামী ৩ জুনের মধ্যে সরাসরি অধিদপ্তরের উপ-পরিচালকের (কলেজ-১) দপ্তরে জমা দিতে হবে।

জানা যায়, দীর্ঘদিন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি থমকে ছিল। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জট কাটিয়ে ব্যাপক পদোন্নতি দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে একযোগে দুই হাজার ৭০৬ জন সহযোগী অধ্যপককে অধ্যাপক পদে এবং এক হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

শিক্ষা ক্যাডারে পদোন্নতির খসড়া তালিকা দেখুন এখানে

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow